বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কমিটি গঠন

সারাদেশের আইন শিক্ষার্থীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কাজী মামুনুর রহমান (মাহিম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য সানজিদা জাহান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভার সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।’