রাতে তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে 

সারা দেশে আজ রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় এ পূর্বাভাস দেওয়া হয়। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় রয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার (৪ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।