আজ সারাদেশে মুক্তি পাচ্ছে সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’। নিরব-সাবা জুটির প্রথম সিনেমাটি দেশের ৩৭টি প্রেক্ষাগৃহে দর্শকরা দেখতে পাবেন। এরমধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, বলাকা, রাজমণি, সেনা, শাহিন, পুনম, এশিয়া, গীত, মুক্তি ও পুরবী সিনেমা হল অন্যতম।
পরিচালক জানান, ছবিটি মূলত থ্রিলার ও রোমান্টিক ঘরানার। আব্বাস নামের এলাকার এক ডনের জীবন নিয়ে ছবির কাহিনি বিস্তৃত হয়েছে। ঘটনাপ্রবাহে আব্বাসের জীবনে এসে হাজির হন সোহানা সাবা। যাঁকে ছাড়া আব্বাস তাঁর জীবন কল্পনা করতে পারে না। মূলত প্রেম-ভালোবাসা, রাজনীতি, সমাজের অবক্ষয় নিয়ে ছবির গল্প।
আপনার নাম যদি আব্বাস হয় তাহলে যেকোনো হলে বিনামূল্যে দেখতে পারবেন সিনেমাটি। সেজন্য তাঁদের সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয়পত্র। অন্যদিকে ‘আব্বাস’ ছাড়াও একইদিনে আমদানিকৃত ‘কিডন্যাপ’ শিরোনামের আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘আব্বাস’ ছবির জন্য ছবির আমদানিকারক শাপলা মিডিয়া মুক্তির তারিখ পিছিয়ে দেয়। নিরব-সাবা ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করেছেন আলেকজান্ডার বো, সূচনা আজাদ, জয়রাজ, ইলোরা গহর প্রমুখ। নিরব বলেন, ‘এটি একদমই মৌলিক গল্পের সিনেমা।’