বাংলাদেশ দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক এখন নাজমুল হাসান শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শান্তর নতুন অধ্যায়ের সূচনা হবে। তার আগে শান্তকে পরামর্শ দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
রোববার (৩ মার্চ) নিজের নামে ব্রান্ড উন্মোচন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। এ সময় শান্তকে পরামর্শ হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘সবকিছু নিয়েই যত কম চিন্তা করবে ততো ভালো থাকবে। যত বেশি চিন্তা করবে ততো চিন্তা বাড়বে ওর।’
এরপর শ্রীলঙ্কা সিরিজ প্রসঙ্গে সাকিব আরও বলেন, ‘চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য, শ্রীলঙ্কা সবসময় আমাদের সাথে ভালো ক্রিকেট খেলে। আমাদের প্রতিযোগিতাটাও অনেক ভালো মাঠে বা মাঠের বাইরে। দুই জায়গাতেই অনেক চ্যালেঞ্জ আছে। আমি আশা করছি এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে পারবে বাংলাদেশ টিম। এবং তিনটা ফরম্যাটেই ভালো খেলবে।’