পর্দা নামলো এনডিএফ বিডি'র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যালের 

সারাদেশ থেকে আসা বিতর্কপ্রেমী শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় এনডিএফ বিডি'র ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪-এর। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে এনডিএফ বিডি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪' প্রদান করা হয় দেশের প্রখ্যাত শিক্ষা ও আইসিটি ব্যক্তিত্ব, ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান ড. মো. সবুর খানকে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সোহরাব হোসাইন। 

11

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর  শিক্ষা পরিদপ্তরের সম্মানিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারল মো. রেজাউল ইসলাম পিএসসি, পিএইচডি এবং ডিবেট ফর ডেমোক্রেসি'র সম্মানিত চেয়ারম্যান এবং এটিএন বাংলার বার্তা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহমেদ চৌধুরী কিরণ। 

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি'র চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক 'ব্লু অ্যাওয়ার্ড' প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানীর সিইও জনাব একেএম শোয়েব। 

এতে আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিডি'র মহাসচিব এবং বহুজাতিক কোম্পানীর ডেকালথনের টিম লিডার আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডি'র সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান, এটিএন বাংলা টিভি ডিবেট চ্যাম্পিয়ন এবং এই কার্নিভ্যালের আহবায়ক জনাব তাহসিন রিয়াজ, এনডিএফ বিডি'র নিবেদিতপ্রাণ সংগঠক, সেন্ট্রাল কমিটির যুগ্ম মহাসচিব এবং মেঘনা গ্রুপ অব কোম্পানীর সম্মানিত ইঞ্জিনিয়ার ও কার্নিভ্যালের যুগ্ম আহবায়ক  মাহমুদ হাসান। 

এরপর ক্লাশ ওয়ান থেকে ফাইভের শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় চমকপ্রদ শিশু বিতর্ক। এতে পৃথিবী বিখ্যাত চরিত্রে রূপদান করে শিশুরা। চরিত্রগুলো হল মার্ক জাকারবার্গ - (জান্নাতুল মাওয়া রেফা), মালালা ইউসুফ জাই (আতিকা ইসলাম ত্বিহা), শাহরুখ খান (নোমান ইবনে সিনান), দীপিকা পাড়ুকোন (অবন্তিকা তানহা), লিওনেল মেসি (রাজদ্বীপ প্রামাণিক), সাকিব আল হাসান (জামি আজমাইন প্রাঙ্গন), রাওলিং (উম্মে আরিশা নাওয়ার), টেইলর সুইফট (মাইমুনা হোসেন)। 

পাইলট চরিত্রে ছিলেন এনডিএফ বিডি মাগুরা জেলার সিনিয়র সংগঠক নাহিদুর রহমান দুর্জয়। সবশেষে প্রথম দিনের আয়োজন শেষ হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে।

12

দুই দিনব্যাপী এই আয়োজনের উপস্থাপকের দায়িত্ব পালন করবেন দেশবরেণ্য উপস্থাপক, প্রশিক্ষক ও বক্তা, এনডিএফ বিডি'র মহাপরিচালক এবং এনডিএফ বিডি'র সারাদেশ জুড়ে পরিচালিত স্কুলিং প্রোগ্রামের রেক্টর, লায়ন এম আলমগীর। 

কার্নিভ্যালের দ্বিতীয় দিনের শুরুতেই ছিল সারাদেশ থেকে আগত এনডিএফ বিডি'র নিবেদিতপ্রাণ সংগঠকদের মাঝে 'এনডিএফ বিডি ইয়ুথ অর্গানাইজার অ্যাওয়ার্ড গিভিং সিরোমনী ২০২৪' পর্ব। 

সদ্য প্রয়াত এনডিএফ বিডি'র একনিষ্ঠ সংগঠক শান্ত'র স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এর পরপরই শুরু হয় বাংলা বারোয়ারী বিতর্কের বাছাই পর্ব, ফাইনাল কুইজ প্রতিযোগিতা। 

'ডিবেটররা কিভাবে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে' - এ বিষয়ে একটি বিশেষ কর্মশালা পরিচালনা করেন গ্রামীন ফোনের সাবেক হেড অব কমিউনিকেশন এবং বর্তমানে ব্র্যাক-এর হেড অব কমিউনিকেশন হিসেবে দায়িত্ব পালন করা স্বনামধন্য ব্যক্তিত্ব খায়রুল বাশার সোহেল। 14

এর পাশাপাশি দ্বিতীয় ভেনুতে জুয়েল চৌধুরীর প্রাণবন্ত যুক্তি আর প্রতিযুক্তির চমৎকার আলোয় অংশগ্রহণ করে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকদের হাতে-কলমে কর্মশালা বিষয় 'বিতর্কে বিচার মূল্যায়ন ও এথিক্স'। 

এরপর আঞ্চলিক শ্রেষ্ঠত্বের দাবীতে অনুষ্ঠিত হয় আঞ্চলিক বিতর্ক। 

মিট দ্যা সেলিব্রেটি পর্বে আসেন বাংলাদেশের আয়রনম্যান মো. শামসুজ্জামান আরাফাত ও নায়ক আমিন খান। বিকেলের আমন্ত্রণে শুরু হয় অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট বিতরণী পর্ব।

13

এই পর্বে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। 

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শিখর দে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী (বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল) এবং এই আয়োজনের কো-পার্টনার সোলস্-এর প্রকিউরমেন্ট এন্ড প্রোডাকশন ডিরেক্টর মি. কার্ড্রিক লিনোয়র। 

এই পর্বে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি'র সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক 'ব্লু অ্যাওয়ার্ড' প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রেসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানীর সিইও একেএম শোয়েব। 

15

সবশেষে বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামে সারাদেশের বিতার্কিকদের এই মহামিলনমেলা তথা '১৬তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভ্যাল ২০২৪'-এর। 'এসো উদয়ের পথে, যুক্তি কথার সমীরণে' এই বাক্যকে হৃদয়ে ধারণ করে এনডিএফ বিডি'র আগামী কার্নিভ্যালের অংশ হওয়ার প্রত্যাশায় ঘরে ফিরবে সারাদেশ থেকে আসা তার্কিক বন্ধুরা। অনেক আশা নিয়ে ঘরে ফেরা এই বন্ধুদের  মুখের হাসিই প্রতিচ্ছবি হয়ে থাকবে এনডিএফ বিডি'র সেই অপ্ত বাক্যের 'শোন, যুক্তিই আমার সৌন্দর্য্য।' 

সম্পূর্ণ আয়োজনের সার্বিক নির্দেশনায় ছিলেন এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব।