শাহবাগ থানার ডাম্পিং জোনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শাহবাগ থানার ডাম্পিং জোনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকাল ৩ টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এর আগে বিকাল ২ টা ৪৫ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে। 

ছবি: ইত্তেফাক

ফায়ার সার্ভিস কন্টোল রুমের ডিউটি অফিসার লিমা ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাহবাগ থানার ডাম্পিং জোনে দুপুর ২ টা ৪৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় বিকাল ৩ টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।