গোপালগঞ্জের শিবগাতী জোনাসুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রাসেদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকসুদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এস এম ইমাম রাজী টুলু এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ( রাজউক) এর সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ জিয়াউল হাসান শেখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নিরাপদ দাস সহ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকমন্ডলী।