বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খানকে জার্মানি আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সংবর্ধনা দিয়েছে জার্মানির প্রবাসী বাঙালীরা। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বার্লিনের একটি মিলনায়তনে তাকে নাগরিক সংবর্ধনায় দেওয়া হয়। মিলনায়তনে ইউরোপ ও জার্মানির বিভিন্ন শহর থেকে আগত শতশত নেতকর্মী ফারুক খানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন।
জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান খান নুরি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রুবেল। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।
নিজ বক্তব্যে মোহাম্মদ ফারুক খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং সবাইকে এক হয়ে কাজের আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, মাসুদুর রহমান মাসুদ, পিয়েল আহমেদ, আলমগীর আলী আলম, শাহারিয়া আহম্মেদ ভুঁইয়া, কাজী আকরাম, ওয়াদুদ মিয়া, বেলাল হোসেন, শেখ রেদোয়ান, লিখন খান, শাহ আলম, রনি মাতুব্বর, রুবেল শরীফ, আওয়াল খানসহ প্রমুখ। এ সময় বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন এবং স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখা হাসিনার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সঙ্গীত পরিবেশনের মধ্যমে।