অবকাশ থেকে ফিরেই শুটিংয়ে নুসরাত ফারিয়া

গত মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। চিকিৎসকের পরামর্শে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অবকাশযাপনের জন্য তুরস্কে যান ফারিয়া। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে ৩ মার্চ ঢাকায় ফেরেন তিনি। ফিরে পরদিনই নেমে পড়েছেন শুটিংয়ে।  

শুটিং প্রসঙ্গে ফারিয়া বলেন, এখন পুরোপুরি সুস্থ আমি। দেশে ফিরেই আর সময় নষ্ট করতে চাইনি।

চলে এসেছি শুটিং ফ্লোরে। তবে কিসের শুটিং তা জানাতে চাননি তিনি।  

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই তিনি বেশ কিছু ছবিও পোস্ট করেছেন। 

যেসব ছবিতে দেখা যায় ভ্যাকেশন মুডে আছেন তিনি। তুরস্কের ইস্তাম্বুল শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়াচ্ছেন।

 

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fnusraatfariaofficial%2Fposts%2F952898882862625&show_text=true&width=500" width="500" height="562" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

সেসব ছবি ফেসবুকে শেয়ারও করেছেন ফারিয়া।