‘অবৈধ চামড়া কারখানাগুলোকে আর ছাড় দেওয়া হবে না’

জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্প নগরীর আর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্প কারখানাগুলোতে ইটিপি চালু করতে টাইমলাইন দিতে হবে। কোরবানির পর আর ছাড় দেওয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

বুধবার (৬ মার্চ) বিকেলে হেমায়েতপুরের বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্পনগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ।

প্ড

পরিবেশমন্ত্রী বলেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারিনা। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব না। দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ না করতে পারলে পণ্য রপ্তানি করা যাবে না।  আমরা বিগত দশ বছরে, মাইনাসে আছি। দূষণ রোধে এখন গুরুত্ব দিতে হবে। দূষণের কারণে মানুষের  ক্যান্সার হয়। মানুষের মৃত্যুর কারণ হয়। অক্সিজেন না থাকায়, পানি পচে গেছে, এমনকি এখানে ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একাজে সকলের সহযোগিতা দরকার।

ুেরেো

সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ,  বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক প্রমুখ, এসময়  সংশ্লিষ্ট চামড়া কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।