কবি মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যা ১০ই মার্চ

আগামী ১০ই মার্চ (রোববার) সন্ধ্যা ৬টায় চারুকলা অনুষদের ওসমান-জামাল মিলনায়তনে দেশবরেণ্য কবি মুহাম্মদ সামাদের কবিতাসন্ধ্যার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী, অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এম.পি। অনুভূতি প্রকাশ করবেন কবি মুহাম্মদ সামাদ।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। মুহাম্মদ সামাদের কবিতা নিয়ে কথা বলবেন কবি-কথাসাহিত্যিক আনিসুল হক। 

মুহাম্মদ সামাদের কবিতা আবৃত্তি করবেন রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, শাহাদৎ হোসেন নিপু, মাহিদুল ইসলাম, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, তামান্না সারোয়ার নীপা। তাঁর পছন্দের গান সংগীত পরিবেশন করবেন সুমা রানী রায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন কবিতাসন্ধ্যা অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।