কৃষ্ণসাগরে রাশিয়ার আরও একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। মিলিটারি ইন্টেলিজেন্স জানিয়েছে, বুধবার (৬ মার্চ) ক্রিমিয়ার উপকূলে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার আরেকটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। খবর সিএনএনের।
এই নিয়ে কৃষ্ণসাগরে রাশিয়ার তৃতীয় জাহাজ ডুবালো ইউক্রেন। মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, রাশিয়ার ল্যান্ডিং জাহাজ ‘সিজার কুনিকভ’কে ‘মাগুরা ভি৫’ ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে। ডুবে যাওয়ার আগে ড্রোনের আঘাতে এটির বাম দিকে বড় ছিদ্র হয়ে যায়। ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় এজেন্সির "গ্রুপ ১৩" স্পেশাল ফোর্স ইউনিট দ্বারা এই হামলা চালানো হয়েছে।
ইউক্রেন প্রদত্ত এক ফুটেজে দেখা গেছে, রাতের সময় একটি সমুদ্রিক ড্রোন সিজার কুনিকভের দিকে ধাবিত হচ্ছে। এরপর জাহাজটি ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়।
গত সপ্তাহে ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার প্রায় ৩৩ শতাংশ যুদ্ধজাহাজ নিষ্ক্রিয় করে দিয়েছে- যাতে ২৪টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন রয়েছে।
ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে বশে উচ্চস্বরে বলেন, ‘ইউক্রেনীয়রা কৃষ্ণসাগরে রুশ নৌবহরের বেশ ক্ষতি করতে সক্ষম হয়েছে। এটি একটি মহান অর্জন। ইউক্রেনীয়দের জন্য এক মহান বিজয়।
ন্যাটো প্রধান আরও বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী কৃষ্ণসাগরে রুশ নৌবহরকে দূরে ঠেলে দিয়েছে। এতে ইউক্রেন বিশ্ব বাজারে শস্য এবং অন্যান্য পণ্য রপ্তানি করার পথ সুগম করেছে।