এপিবিএনের অভিযানে রাজধানী থেকে নিখোঁজ শিশু উদ্ধার

গাজীপুর বিয়াম স্কুলের নিখোঁজ শিক্ষার্থী আয়েশা আক্তারকে (১৩) উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১। এ সময় সাকিব (১৬) নামে একজনকে আটক করা হয়।

বুধবার (৬ মার্চ) রাজধানীর দারুস সালাম থানার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি গাজীপুরের তেলিপাড়া এলাকায় ভগ্নিপতির বাসায় বেড়াতে এসে আয়েশা আক্তার নিখোঁজ হয়ে যায়। তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাসন থানায় সাধারণ ডায়েরি করে।

পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর একটি দল অভিযান চালিয়ে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।