বাংলাদেশের পেশাজীবীদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ এবং মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের সহযোগিতার গুরুত্বপূর্ণ দিক চিহ্নিতকরণে মতবিনিময় করেছে দ্য অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)।
সভায় ৪৪ জন নতুন এসিসিএ, ৫০ জন এফসিসিএ এবং ৬ জন অ্যাডভোকেসি অ্যাওয়ার্ড বিজয়ীকে সংবর্ধনা ও সনদ দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে ছিল ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতো উচ্চপর্যায়ের বৈঠক। এছাড়া এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গো সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে একসাঙ্গে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসিএ’র দক্ষিণ এশিয়ার প্রধান নীলুশা রানাসিংহে, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশের চেয়ারম্যান মাসুদ খান, এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের গ্রুপ সিইও কে এ এম মাজেদুর রহমান, সামিট কমিউনিকেশনস লিমিটেডের সিইও ও এমডি মো. আরিফ-আল ইসলাম, এসিসিএ গ্লোবাল কাউন্সিলের সদস্য এবং রবি আজিয়াটার সিইও কাজী এম হাসান এবং এসিসিএ বাংলাদেশের-এর কান্ট্রি হেড প্রমা তাপসী খানসহ ৩৬০ জন অতিথি।