চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় রেলের পরিত্যক্ত বগিতে আগুন লেগেছে। খবর পেয়ে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
এর আগ আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর দামপাড়া ওয়াসা এলাকায় ম্যাক্স জেভি নামে একটি নির্মাতা প্রতিষ্ঠানের সাইটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকদের মেসে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।