নারীর অর্থনৈতিক স্বাধীনতা অন্বেষণে উইমেন লিডারশিপ সামিট অনুষ্ঠিত

উইমেন ইন লিডারশিপ-এর উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে আকিজ টেবিলওয়্যার নিবেদিত উইলফেস্ট-২০২৪। এ বছরের উইলফেস্টে উইমেন ইন লিডারশিপের এক দশক উৎযাপন করা হয়।

শনিবার (৯ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘নারীর অর্থনৈতিক স্বাধীনতার অন্বেষণ’ এই স্লোগানে আয়োজিত এবারের উইলফেস্ট নারীদের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের বহুমুখী সম্ভাবনা তুলে ধরে। সর্বস্তরের নারীরা অর্থনৈতিক স্বাধীনতার পথ অর্জন করেই বিভিন্ন কর্মক্ষেত্রে এবং তাদের নিজস্ব জীবনে ক্ষমতায়ন নিশ্চিত করতে সক্ষম হবে।

1

অনুষ্ঠানে অভিজ্ঞতা, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি জানাতে একত্রিত হয়েছিল দেশের কর্পোরেট ও উন্নয়ন খাতের শীর্ষ পেশাজীবী, সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, শিল্পী এবং কর্মী, বিশিষ্ট চিন্তাবিদ এবং নীতি নির্ধারকরা। এতে উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট নাজিয়া আন্দালিব প্রিমা এজেন্ডা তুলে ধরে।

সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের জৈন ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের অধ্যাপক তুলসী জয়কুমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও বক্তব্য দেন সংসদ সদস্য জারা জাবীন মাহবুব, গ্রিসের পারফরম্যান্স আর্টিস্ট দিমিত্র নিকলোপৌলু, সাজিদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবির, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার মো. তাজদীন হাসান, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের এরিয়া হেড অফ ট্যালেন্ট সাদ জসীম, অ্যাডকম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাজিম ফারহান চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান প্রমুখ।