দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৪৫ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
শনিবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬৫৫ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৩৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯২ জনের। অন্যদিকে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৮৮২ জন।