বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বাফওয়া ও আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী তাহমিদা হান্নানের নির্দেশনায় গতকাল শুক্রবার (৮ মার্চ) অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ১ম পর্বে বাফওয়ার কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ২য় পর্বে ৭ জন বিশিষ্ট নারীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের ৩য় পর্বে নারী দিবস উপলক্ষ্যে বাফওয়া কর্তৃক প্রকাশিত বার্ষিক স্মরণিকা ‘অভ্রনীল’-এর ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এই স্মরণিকায় বাফওয়ার সার্বিক কর্মকাণ্ডের চিত্র স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে।