জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে ডা. আমিন-ডা. টাবলু পরিষদ জয়ী

জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে ডা. আমিন- ডা. টাবলু পরিষদ। অ্যাসোসিয়েশনের ২৯টি পদের মধ্যে ২৫টিতে জয়লাভ করেছে তাদের পরিষদ।

শনিবার (৯ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ৩৩৮ ভোট পেয়ে ডা. মো. আমিনুল ইসলাম সভাপতি ও ৩৫৪ ভোট পেয়ে ডা. টাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া, সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মান্নান ও মহিউদ্দিন কাদেরী।

নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে ডা. আমিন- ডা. টাবলু পরিষদ সবকটিতে জয়লাভ করে। ১২টি সদস্য পদের মধ্যে ডা. আমিন- ডা. টাবলু পরিষদ ৯ টি এবং অপর প্যানেল ৩টিতে জয়লাভ করে।

নির্বাচিত ১২ জন সদস্য জন হলেন, ইঞ্জিনিয়ার খন্দকার আসাদুজজামান, কামরুনাহার, ড. সালেহ, ড. মোফাজ্জল, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইফরাত আরা, জিয়াউল হাসান, ইঞ্জিনিয়ার মাহাবুব আলম, ফজলুর রহমান, ডা. মুননা, সৈয়দ নুরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার সামছুল হক।