দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৮জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনে বাইরে ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, খুলনা সিটি করপোরেশনের বাইরে একজন রয়েছেন।
তাছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট এক হাজার ৪২২ জন ছাড়পত্র পেলেন।
চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৫০২ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ২০ জন।