বেইলি রোডে আগুন

পুলিশের কাছে গ্রেপ্তার রেস্তোরাঁকর্মীর তালিকা চেয়েছেন হাইকোর্ট

রাজধানীর বেইলির রোডে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনার মামলায় এখন পর্যন্ত কতজন রেস্তোরাঁকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ তালিকা দাখিল করতে পুলিশের আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ ঘটনায় করা মামলায় শ্রমিকদের গ্রেপ্তার কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

baily road agun

গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে আগুন লাগে। বহুতল এ ভবনে দশটিরও বেশি রেস্তোরাঁ ছিল। ওইদিনের আগুনে প্রাণ হারান ৪৬ জন। ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ১ মার্চ রাতে মামলা করে পুলিশ। সেই মামলায় অসংখ্য শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।