স্বাস্থ্য পরীক্ষা করাতে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। ৩৩ দিন পর আবারও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে তার।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহিদ হোসেন বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তবে তার স্বাস্থ্যের কিছু জরুরি পরীক্ষাও প্রয়োজন হয়ে পড়েছে।’
এর আগে ৯ ফেব্রুয়ারি ফুসফুসের পানি অপসারণসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপার্সন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন।