জবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে সহপাঠীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ করছে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। 

শুক্রবার দিবাগত সাড়ে ১২টার পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জবি প্রক্টরসহ প্রক্টোরিয়াল বডিকে ঘিরে রাখতে দেখা যায়। শিক্ষার্থীরা অতিদ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান। 

আন্দোলনকারী শিক্ষার্থী মুনিয়া আক্তার যুথী বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে এখনো ভিসি আসেনি। কোন ধরনের আশ্বাস দেয়নি। আম্মান ও প্রক্টর পালিয়েছে তাদের কোন খোঁজ নেয়নি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ করছে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

এসময় জবির প্রক্টোর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, উপাচার্য ক্যাম্পাসে আসতেছেন, তিনি এসে বিষয়টি দেখবেন। আমরা তোমাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। তদন্ত কমিটি করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। 

জানা যায়, মৃত ছাত্রী ফাইরুজ অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শুক্রবার (১৫ মার্চ) রাত ১০ টার দিকে প্রথমে ফেসবুকে পোস্ট দেন ফাইরুজ। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।