হাজারীবাগে বিছানায় মিলল কিশোরীর লাশ

পুরানো ঢাকার হাজারীবাগের কালুনগর এলাকা থেকে মোছা. রাজিয়া আক্তার (১৩) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা রহমান জানান, আমরা খবর পেয়ে হাজারীবাগে কালুনগর এলাকার ১১/২ নম্বর বাসার খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরও জানান, স্থানীয়দের মুখে জানতে পারি, ঐ কিশোরীর  ছোটবেলায় বাবা-মার বিচ্ছেদ হয়ে যায়। এ নিয়ে মানসিক ডিপ্রেশনে ভুগছিল। গত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। তবু  ময়নাতদন্তের  প্রতিবেদন পেলে  মৃত্যুর  সঠিক কারণ জানা যাবে।