৩০ শতাংশ ভোট গণনা সম্পন্ন

চার শতাংশের কম ভোট পেলেন পুতিনের তিনজন প্রতিদ্বন্দ্বী

রাশিয়ায় গত ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরেই দেশটির নির্বাচন কমিশন আজ সোমবার ফলাফল জানানো শুরু করেছে। 

রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, অন্তত ৩০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ভ্লাদিমির পুতিন পেয়েছেন ৮৭ দশমিক ৬৮ শতাংশ। 
এ ছাড়া পুতিনের তিনজন প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চার শতাংশের কম ভোট পেয়েছেন। 

431304187_366305673041404_8791601409249761307_n

কম্যুনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতোনভ পেয়েছেন ৩ দশমিক ৯৫ শতাংশ। আরেক প্রার্থী ব্যবসায়ী ভ্লাদিস্লাভ দাভানকোভ, যিনি সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল “নিউ পিপল” থেকে নির্বাচনে এসেছেন তিনি পেয়েছেন ৩ দশমিক ৮১ শতাংশ। তৃতীয়জন লিওনিদ স্লাটস্কি পেয়েছেন ৩ শতাংশ। এই প্রার্থী একজন জাতীয়তাবাদী কনজারভেটিভ। 

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ঘোষণা দিয়েছেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল ৭৪ দশমিক ২২ শতাংশ। 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগে থেকেই চূড়ান্ত যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই এই নির্বাচনে জিতবেন এবং পঞ্চমবারের মতো দায়িত্ব নেবেন। বিবিসি ও রয়টার্স তাদের লাইভ প্রতিবেদনে বলছে, নিরঙ্কুশ জয়ের পথে পুতিন।