রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার হকি লিগের ঊষা ও পুলিশের খেলায় এক পর্যায়ে গণ্ডগোল হয়। পুলিশের খেলোয়াড়রা ঊষার ডাগআউটে গিয়ে গণ্ডগোলে জড়ায়। তাদের সঙ্গে দলের কর্মকর্তা এবং সাইড লাইনের খেলোয়াড়রা যোগ দেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম থেকে হয়েছে। কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হলেই খেলা বন্ধ হয়ে যায়। অথচ পুলিশ-ঊষার ম্যাচ পরিচালনা করেছেন বিদেশি আম্পায়ার। মালয়েশিয়া এবং শ্রীলঙ্কান আম্পায়ার খেলা পরিচালনার পরও মাঠে এমন পরিস্থিতি হওয়ায় সমালোচনা হয়েছে।
খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়, কিন্তু পুলিশের সাইড লাইনের খেলোয়াড়রা কেন গণ্ডগোলে জড়িয়েছেন—সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। ঊষার কর্মকর্তারা জানান পুলিশের সব খেলোয়াড়, সাইড বেঞ্চের খেলোয়াড় এবং যারা খেলছেন না তারাও আমাদের ডাগ আউটে এসে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছেন।’ গতকাল হকি লিগের খেলা শুরু হলে মাঠের পাশের অন্যদেরকে বসতে দেয়নি ফেডারেশন।
নিরাপত্তার কারণে মাঠের পাশে অন্য কাউকে বসতে দেওয়া হয়নি। পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা হচ্ছেন হকি লিগ কমিটির চেয়ারম্যান (ডিসি মতিঝিল) মাঠে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্যোগ নেওয়ার কারণে বড় আরো বড় আকার ধারণ করেনি বলে জানায় হকি ফেডারেশন। পুলিশ-ঊষার ম্যাচ নিয়ে আজ হকি ফেডারেশনে জরুরি সভা। লিগ কমিটির সম্পাদক খাজা লতিফ তাহের মুন্না বলেন, ‘আমরা জরুরি সভায় বসছি।’