ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ১৯ রোগী 

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের ৬ জন ঢাকা মহানগরের, বাকি ১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।

তাছাড়া আজ মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭৪ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৬ জন। তাছাড়া ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩৮ জন।  

সব মিলিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৮৫ জনে, তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।