আনোয়ারায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী পিএবি সড়কের বরকল সেতুর বেইলি ব্রিজ ভেঙে ড্রাম্প ট্রাক খাদে পড়ে গেছে। এ সময় মো. সোহেল (৩০) নামের এক ট্রাক ড্রাইভার আহত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দিন জানান, চন্দনাইশ থেকে দুইটি খালি বালুর ড্রাম্পট্রাক আনোয়ারা প্রান্থে আসছিল। এমন সময় প্রথমটি ব্রিজ পাওয়ার পর দ্বিতীয়টি ব্রিজে উঠলে ব্রিজটি মাঝখানে ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার সোহেল গুরুতর আহত হয়।

bb-1

স্থানীয় সেলিম মানিক জানান, নতুন ব্রিজটি উদ্বোধন হওয়ার পর পুরাতন বেইলি ব্রিজের নাট বল্টুসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর পার্শ্ববর্তী বালু মহালের গাড়িগুলো ঝুকিপূর্ণ এই বেইলি ব্রিজ দিয়ে চলাচল করছে। আজও সকালে বালুর ট্রাক চলাচলের সময় ব্রীজ ভেঙে ট্রাক নিচে পড়ে যায়। 

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, আরসিসি গার্ডার ব্রিজ নির্মিত হওয়ার পরও পরিত্যক্ত বেইলি ব্রিজের উপর গাড়ি চালানোর কারণে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। সড়ক বিভাগ অতি দ্রুত সময়ের মধ্যে বেইলি ব্রিজটি অপসারণ করার কাজ করে যাচ্ছে।

bb-3

উল্লেখ্য, ১৯৯৪ সালে এক কোটি টাকা ব্যয়ে এই বেইলি সেতু নির্মাণ করে সড়ক ও জনপদ বিভাগ। ২০২২ সালে বেইলি সেতুটির পাশে নির্মাণ করা হয় ২৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক পিসি গার্ডার বিশিষ্ট সেতু।