সীতাকুণ্ডে অস্থায়ী স্মৃতিসৌধ উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধমন্ত্রী 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্থায়ী স্মৃতিসৌধ উদ্বোধনসহ বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও বিজয় নিশান স্মরণিকা মোড়ক উন্মোচন করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাট্টলীতে বেড়িবাঁধ উপকূল এলাকায় এ স্মৃতিসৌধের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের ডাক দিয়েছিলেন বলেই আমরা বাঙালি জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু দাঁড়িয়ে গর্ব করি। তারই কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের কাছে একটি শিক্ষিত জাতি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে পরিচিতি করাতে সক্ষম হয়েছে।

22

তিনি বলেন, আজ দেশ উন্নত অর্থনৈতিক দেশ বিধায় আমাদের মুক্তিযোদ্ধা ভাতা ৩০০ টাকা থেকে বর্তমানে ২০,০০০  টাকায় উপনীত হয়েছে। আগামীতে আরও বাড়ানোর জন্য আমি আগামী বাজেটে সংযোজন করার জন্য জোড় প্রচেষ্টা চালাব। এখন ভাতা, ঈদ বোনাস ও বৈশাখী বোনাসসহ সব এক সাথে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, আমাদের সন্তানরা যাতে অন্য মতাদর্শে ঝুঁকে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে সাথে সেই শিক্ষা তাদেরকে দিতে হবে। চট্টগ্রামে সমুদ্র উপকূলের এই বিশাল বনের জায়গাটি উদ্ধার করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।  এখানে অস্হায়ী স্মৃতিসৌধ নির্মাণ চট্টগ্রামবাসীর জন্য একটি সাফল্য।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম আল মামুন, সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুধী, অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহতাব উদ্দিন ও জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলাউদ্দিনসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা।