২৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩১ 

গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ০২ শতাংশে, যা গতদিনের তুলনায় বেশি।

শনিবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৯ হাজার ৩৫৫ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসেবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৩ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩১ জন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৬ হাজার ৫৮৬ জন।