সাঁথিয়ায় পাটের গুদাম ও তেলের মিলে আগুন

পাবনার সাঁথিয়ায় আগুনে ২টি পাটের গুদাম ও ১টি তেলের মিল পুড়ে গেছে। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে তেলের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। মিলের বৈদ্যুতিক মিটারে বিকট শব্দ সৃষ্টি হলে ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশের দুটি পাটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসে। 

পাবনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহিদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পতে হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনও বলা যাচ্ছে না।