বরগুনায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরগুনা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে  সদর উপজেলার নিমতলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান,  শুক্রবার সকালে নিমতলী গ্রাম  ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আরো পড়ুন : সুদানে সরকার পরিচালনা নিয়ে যুগান্তকারি চুক্তি

তিনি আরো জানান,  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি