রাজৈরে ৮ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের রাজৈরে ৮ বছরের ৩য় শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুদি দোকানদার নূর হোসেন মৃধার (৪৭) বিরুদ্ধে।

বৃহস্পতিবার গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নূর হোসেন পলাতক রয়েছে ।

আরও পড়ুন: রিফাত হত্যা: দায় স্বীকার করে আরো ২ আসামির জবানবন্দি

স্থানীয় ও ওই ছাত্রীর স্বজনরা জানায়, গত সোমবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন পূর্ব সরমঙ্গল গ্রামে ৮ বছরের মাদ্রাসার এক ছাত্রী বাড়ির পাশে একটি মুদি দোকানে কিছু পণ্য কিনতে যায়। এসময় দোকানদার নূর হোসেন (৪৭) ওই ছাত্রীকে ফুসলিয়ে পাশে ভ্যান রাখার গ্যারেজের   পিছনে নিয়ে গামছা দিয়ে মুখ আটকিয়ে ধর্ষণ করে। পরে ওই ছাত্রী ধর্ষকের স্ত্রীর কাছে বিষয়টি জানালে তিনি ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে। পরে ওই ছাত্রীর অস্বাভাবিক আচরণে পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং  জিজ্ঞাসাবাদ করলে  সে ধর্ষণের কথা জানায়।

মেয়ের বাবা জানান, গ্রামের কিছু লোকের চাপে বিষয়টি প্রকাশ পায়নি। কিন্তু  বৃহস্পতিবার ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে যায়।শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিশুটি জানায়, ওই সময় বৃষ্টি ছিলো। বৃষ্টির মধ্যেই দোকানের পিছনে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে দোকানদার খারাপ আচরণ করে।পরে বিষয়টি কারো কাছে বললে সে মেরে ফেলার হুমকি দেয়।

মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. রিয়াদ জানান, ৮ বছরের একটি মেয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা শেষে  বিস্তারিত জানা যাবে ।  

ওসি মোঃ শাহজাহান জানান, ঘটনাটি লোক মাধ্যমে শুনেছি। তদন্ত অব্যাহত আছে। অভিযোগ পেলে  আইনগত  ব্যবস্থা নেয়া হবে ।

ইত্তেফাক/এমআরএম