রেডিসন ব্লুতে 'টেস্ট অব অ্যারাবিয়ান রামাদান' 

পবিত্র রমজান মাস ঘিরে বিশেষ বুফে ইফতার ও ডিনারের আয়োজন করেছে পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লু ঢাকা। হোটেলটির সিগনেচার রেস্তোরাঁ ওয়াটার গার্ডেন ব্রাসেরি হলে স্বাস্থ্যকর ও সুস্বাদু ইফতার ও ডিনার পরিবেশন করা হবে। 

এ সময় পরিবেশন করা হবে সুস্বাদু নানা রকম অ্যারাবিয়ান খাবার। বৈচিত্র্যময় খাবারের মধ্যে রয়েছে মাটন বুখারি, অ্যারাবিক মাটন/চিকেন কাবসা, পাস্তা আরাবিয়াটা, বিফ দাউদ বাশা সহ নানা রকমের আইটেম। এছাড়াও রয়েছে স্পেশাল স্যুপ, নানারকম সালাদ, খাসির হালিম, আফগানি কাবাবসহ আরও অনেক আয়োজন। নামকরা অ্যারাবিয়ান মিষ্টি যেমন কুনাফা, বাসবুসা, বালাশাম, বাকলাওয়া, মাহলাবিয়া এর মতো আরো নানাবিধ আয়োজন। 

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ইফতার ও ডিনারের দাম জনপ্রতি ৭ হাজার ৮০০ টাকা। রোজাদারদের জন্য র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ‘টেস্ট অব অ্যারাবিয়ান রামাদান’ ইফতার বুফের এ আয়োজনে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার। এছাড়া রয়েছে ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার নির্ধারিত দিনে এবং ‘বাই টু গেট ওয়ান’ অফার আছে প্রথম রমজান থেকে পাঁচ রমজান পর্যন্ত যেকোনো কার্ডে পেমেন্টের মাধ্যমে।

এছাড়াও প্রতি রাতে সেহেরির জন্য রেডিসন ব্লু ঢাকা আয়োজন করছে দারুণ সব সেট মেনু সহ ট্রেডিশনাল খাবার। সেহেরিতে সেট মেনুগুলো পাওয়া যাবে রাত ১ টা থেকে সেহেরির শেষ সময় পর্যন্ত ওয়াটার গার্ডেন ব্রাসারিতে ৩ হাজার ৮০০ টাকা নেট প্রতিজন।

ইফতার ও ডিনার টেকওয়ের জন্য কয়েক প্যাকেজ এর ব্যবস্থা রয়েছে। সিলভার টেকওয়ে প্যাকেজটি পাওয়া যাচ্ছে ২ হাজার ৭০০ টাকা নেট এবং গোল্ডেন প্যাকেজটি টেকওয়ে পাওয়া যাচ্ছে ৩ হাজার ৫০০ টাকা নেট। এছাড়া আরো রয়েছে ইফতার ও ডিনার  হ্যাম্পার বক্স ৭ হাজার ৮০০ টাকা নেট। আর মিষ্টি প্রিয়দের জন্য রয়েছে দুই ধরনের মিষ্টি টেকওয়ে বক্স, ক্লাসিক সেট ৬ হাজার ৫০০ টাকা নেট ও প্রিমিয়াম সেট ৭ হাজার ৫০০ টাকা নেট। বাকলাওয়া, চকলেট মাফিন, বালাসাম ইত্যাদি মিষ্টির মিশ্রণ থাকছে এবারের রমজানের আয়োজনে। লোকাল আইটেমের মধ্য থেকে মাটন হালিম পাওয়া যাবে প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা নেট এবং ঘিয়ে ভাজা স্যাফরন জিলাপি পাওয়া যাবে ২ হাজার ৪০০ টাকা নেট।