বেনাপোল ফেন্সিডিলসহ আটক ১

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা বৃহস্প্রতিবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজার সংলগ্ন এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ আনার আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি  দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা বাজার সংলগ্ন জনৈক আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ির সম্মুখে বাহাদুরপুর  পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মো. আনার আলীকে ১০০ বোতল ফেন্সিডিলসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি