শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের বেনাপোল নামাচার্য ব্রহ্মহরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের উদ্দ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল প্রধান অতিথি মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। মঙ্গল শোভাযাত্রাটি নামাচার্য ব্রহ্মহরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম থেকে শুরু হয়ে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশ্রমে যেয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, পোর্ট থানা ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বৈদ্যনাথ দাস, শার্শা উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক সুকুমার দেবনাথ, বেনাপোল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্তিপদ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব সিংহ, নামাচার্য ব্রহ্মহরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের অধ্যক্ষ মাধব দাস বাবাজী, রবিন পাল, বিকাশ আইচ, শম্ভু বিশ্বাস, শ্যামল দাস, বাবুলাল প্রমুখ।
ইত্তেফাক/ইউবি