হজ ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ডিএনসিসি মেয়র

রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার বেলা পৌনে ১টায় হজ ক্যাম্পে পরিদর্শনে আসেন মেয়র। এ সময় আশকোনা হজ ক্যাম্পের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।

হজ ক্যাম্পের যাত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা জানান, নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সকাল থেকে হজ যাত্রীর আত্মীয়-স্বজনদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র হজযাত্রীকে একা ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পে হজযাত্রীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা রোভার স্কাউটস ও পুলিশ সদস্যরা শুধু হজযাত্রীকে প্রবেশ করতে দিচ্ছেন।

আরও পড়ুন:  দেশে লবণের ঘাটতি নেই, আমদানির প্রশ্নই আসে না : শিল্পমন্ত্রী

উল্লেখ্য, গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে হজযাত্রী পরিবহন শুরু হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি