ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ, বিডি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ রাজধানীর ঢাকা ডেন্টাল কলেজে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. হুমায়ুন কবীর বুলবুল।
সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)'র চেয়ারম্যান, ঢাকা ইউনিভার্সিটি থেকে 'ব্লু অ্যাওয়ার্ড' প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানী নিওস্টার হাই-লন এর সিইও একেএম শোয়েব।
আয়োজনে সম্মানিত বিশেষ অতিথি হিসেবপ উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের হেড অব নিউজ বোরহানুল হক সম্রাট, পাবলিক সার্ভিস কমিশনের ডিরেক্টর মো. আনিসুর রহমান এবং বীর উত্তম শহীদ লে. আনোয়ার গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এবং ডিবেট ক্লাবের মডারেটর সেহেলী আক্তার খান।
ইফতার মাহফিলে এনডিএফ বিডি'র সদ্য প্রয়াত সংগঠক রায়হান হোসাইন শান্ত'র স্মরণে বিশেষ দোয়া করা হয়। এসময় শান্ত'র বাবা জনাব মো. শামীম হাওলাদার উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও হামদ-নাতের মাধ্যমে আয়োজনের শুরু হয়। শান্ত'র স্মরণে নিরবতা পালনের পর স্বাগত বক্তব্য দেন আয়োজনের কনভেনর ও এনডিএফ বিডি'র জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী রিজভী আহমেদ।
সড়ক দূর্ঘটনায় নিহত এনডিএফ বিডি'র নিবেদিতপ্রাণ সংগঠক শান্ত'র স্মরণে সড়ক দূর্ঘটনা প্রতিরোধকে উপজীব্য করে সংগঠনের বিতার্কিকদের অংশগ্রহনে একটি বিশেষ সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি'র চীফ মডারেটর, ডিইউডিএস-এর সাবেক প্রসিডেন্ট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট প্রফেসর ড. এ ওহাব।
এনডিএফ বিডি'র এই ইফতার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক ক্লাবের সম্মানিত মডারেটর ও শিক্ষকগণসহ সারা দেশের বিতর্ক অঙ্গণের পরিচিত মুখরাও উপস্থিত ছিলেন। পাশাপাশি এনডিএফ বিডি'র অ্যালমনাইদের প্রানোচ্ছ্বল উপস্থিতি ইফতার ও দোয়া মাহফিলকে সমৃদ্ধ করে।
এরপর এনডিএফ বিডি পরিবারের তরফ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব। এ সময় এনডিএফ বিডি পরিবারের পক্ষ থেকে ঢাকা ডেন্টাল কলেজ লাইব্রেরীর জন্য বই উপহার দেয়া হয়। যার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের পাশাপাশি ছিল এনডিএফ বিডি সম্পাদিত বাংলাদেশে বিতর্ক শিল্পের সবচেয়ে সমৃদ্ধ বই 'যুক্তিপত্র'।
পুরস্কার বিতরণী পর্বে জাতীয় পর্যায়ে কুইজ বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এতে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্রহন করেন সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী মোঃ সাজেদুল ইসলাম শুভ। এরপর ক্রমান্বয়ে পুরস্কার গ্রহন করেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়া জামান সিফাত (২য়), শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থী রামিশ মোবাশ্বিরা গালিবা (৩য়), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো. ফেরদৌস হোসেন (৪র্থ), ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী আল শাহরিয়ার তৌহিদ (৫ম) এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাদ শাহামাত বল রাফি (৬ষ্ঠ)।
এনডিএফ বিডি' ১৬তম জাতীয় বিতর্ক কার্নিভাল ২০২৪-এ বিশেষ অবদানের জন্য 'আইকন অব ইয়ুথ' পুরস্কার পান এনডিএফ বিডি'র জয়েন্ট সেক্রেটারী জেনারেল এবং ঢাকা ডেন্টাল কলেজ ডিবেট এন্ড কুইজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন আলী।
স্ক্রল অব অনার অর্জন করেন এনডিএফ বিডি সেন্ট্রাল কমিটির কো-চেয়ারম্যান ওমর ফারুক সোহান, আফসান আক্তার অ্যানি ও তাহমিনা তিথি।
বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড পান আমেনা আক্তার মারিয়া, সামিয়া খান রিতু, মোঃ আবির হোসেন, নাহিদ হাসান, হাবিবা খান সুবা, মাহেরা তাশফী, জিল জাওসান, ফেরদৌসী ফাতেমা নিদিয়া, সাদিয়া আফরিন মোহনা, মুস্তাকিম, জামিলাতুন নুর মিথী, আল আমিন, রুওন রয়, লাবন্য মল্লিক, মো. তৌহিদ ইসলাম, আরিশা ইসলাম তন্বী।
এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ সাংগঠনিক দায়িত্ব পালন করেন এনডিএফ বিডি'র একনিষ্ঠ সংগঠক আমিনুল্লাহ ফাহাদ। অভ্যর্থনা কমিটিতে দায়িত্ব পালন করেন আয়েশা সিদ্দিকা যত্ন, আনিশা ও মারিয়া।
এনডিএফ বিডি ইফতার ও দোয়া অনুষ্ঠানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে 'ব্লু অ্যাওয়ার্ড' প্রাপ্ত ডিইউডিএস-এর সাবেক প্রসিডেন্ট, জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন এবং বহুজাতিক কোম্পানী নিওস্টার হাই-লন এর সিইও এবং এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব।
ইফতার ও দোয়ার অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন এনডিএফ বিডি'র মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) এবং দেশবরেণ্য উপস্থাপক, প্রশিক্ষক ও বক্তা এম আলমগীর।