জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়া জেলার সারিয়াকান্দি নৌপথে যমুনা নদীতে ফেরী সার্ভিস চালুর সম্ভাবনা যাচাইয়ের জন্য নৌ পথ পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের টিম মাদারগঞ্জ ও সারিয়াকান্দি। শুক্রবার বিকালে তারা মাদারগঞ্জ-সারিয়াকান্দি ফেরী সার্ভিস চালুর সম্ভাবনা যাচাইয়ের জন্য নৌ পথ পরিদর্শন করেন।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ. সাত্তার শেখের নেতৃত্বে টিমের অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মাজেদুর রহমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার আশিনুজ্জামান।
নৌ পথ পরিদর্শন শেষে জানান, এই নৌ পথটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ফেরী সার্ভিস চালুর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: অপোর ফোনে ‘লাখপতি’ অফার
এ সময় তাদের সঙ্গে ছিলেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জামালপুর ও বগুড়ার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
ইত্তেফাক/জেডএইচডি