পেকুয়ায় আগুনে পুড়লো ৭ ভাইয়ের বসতবাড়ি

কক্সবাজারের পেকুয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৭ ভাইয়ের বসতবাড়ি। শনিবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, আন্নর আলী মাতবর পাড়া এলাকায় আকতার হোসেনের ছেলে আমির হোসেনের রান্নাঘরের চুলা থেকে আগুন লাগে। আগুনের শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশের তার ভাই শাহদত হোসেন, মোজাম্মেল, ইব্রাহিম, বাচ্চু, হামিদ হোসেন, ছোটনের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয়  ইউপি সদস্য মো. ফোরকান আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন।