১ জুন থেকে ঢাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান 

ঢাকার সড়কে আগামী ১ জুন থেকে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধে অভিযানের চালাবে সড়কের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিকে ৩১ মে’র মধ্যে রং ওঠা, ফিটনেসবিহীন বাস সরাতে সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে ‘ফিটনেসবিহীন, বায়ু দূষণকারী ও রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধকরণ’ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

অন্যদিকে মালিক সমিতি কথা দিয়েছে, এপ্রিলের মধ্যে ২০ শতাংশ বাস রং করার। বাকিটা ধাপে ধাপে সম্পন্ন করবেন।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে সভায় অংশ নেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা।