পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
দুই শতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ব্যাগে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ২ কেজি আলু, ও অন্যান্য সামগ্রী ছিল।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান দরিদ্র মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি আমাদের ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাই আমরা সবার সঙ্গে ইফতারের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্যোগ নিয়েছি।
এসব ২৮ বিজিবি'র মেডিকেল অফিসার মেজর মশিউর রহমান, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।