ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে চলছে ডাবল খুশি অফার। যমুনার পণ্য কিনলেই রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্স সহ অসংখ্য পুরস্কার জিতে নেওয়ার সুযোগ। সঙ্গে রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
ক্রেতারা দেশব্যাপী ছড়িয়ে থাকা সকল যমুনা প্লাজা, ডিলার শোরুম, রিটেইলার শপ থেকে যমুনা পণ্য কিনে এই বিশেষ অফারটি পেতে পারেন। এছাড়া যমুনা প্লাজা থেকে ক্রয়ে রয়েছে ২০ শতাংশ ডাউন পেমেন্টে ৬ মাস, ৯ মাস, ও ১২ মাস মেয়াদি সহজ কিস্তি সুবিধা। ক্রেডিট কার্ডে ব্যাংক ইএমআই (ইক্যুয়াল মান্থলি ইনস্টলমেন্ট) সুবিধাও পাবেন ক্রেতারা।
জীবনের সকল প্রয়োজন আয়োজনে পাশে থাকতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস কোয়ালিটি হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকরণ করছে যার মধ্যে রয়েছে- রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, আয়রনসহ আরও অন্যান্য স্মল অ্যাপ্লায়েন্স।