পদ্মা নদীতে প্রান্তে ছিনতইকালে আটক ৩

পদ্মা নদীতে ছিনতাই করার সময় হাতে নাতে ৩ ছিনতাইকারী আটক করেছে নৌ পুলিশ। আটককৃতরা হলেন- রুবেল মাদবর (৩০) ও আল আমিন (২৫) পিতা হোসেন মাদবর, মাসুম ঢালী(৪০) তারা উভয়েরই মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় বাড়ি। এ সময় তাদের কাছ থেকে ১টি ট্রলার ও নগদ টাকাসহ দেশীয় অস্ত্র ও উদ্ধার করা হয়।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে গোপন সংবাদদের ভিত্তিতে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের পদ্মানদীর সংলগ্ন চিডারচর এলাকা থেকে তিন জন ছিনতাইকারীকে আটক করা হয়।

আটককৃতরা ট্রলার যোগে চিডারচরে অবস্থান করে কতিপয় লোকসহ বিভিন্ন পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড হইতে ভয়ভীতি প্রদর্শন করে, ছিনতাই করতে ছিলেন। এসময় ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। পুলিশের সাথে ধ্বস্তাধস্তির সময় ছিনতাইকারী আল আমিন ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জসিমউদদীন বলেন, জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে যে পণ্যবাহী ও বালুবাহী বাল্কহেড থেকে নিয়মিত ছিনতাই করে আসছিলো। আটককৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও চাঁদাবাজ। ইতিমধ্যে তাদের নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।