দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকায়। নতুন করে প্রতি ভরি সোনার দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। আগামীকাল রবিবার (৭ এপ্রিল) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
তবে, অপরিবর্তীত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা।