ভারতের যেসব এলাকায় আজ ঈদ

ভারতের কেরালা, লাদাখ এবং জম্মু-কাশ্মীরের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১০ এপ্রিল) এসব এলাকায় ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৯ এপ্রিল) ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশজুড়ে মুসলমানেরা শাওয়ালের চাঁদ দেখার অপেক্ষায় ছিলেন। এর মধ্যে বাংলাদেশের আকাশে তা দেখা যায়নি। ফলে দেশটিতে বৃহস্পতিবার ঈদ হবে।

এছাড়া সোমবার (৮ এপ্রিল) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, মিসর, তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্য ও পশ্চিমের অন্যান্য দেশে শাওয়ালে চাঁদ দেখা যায়নি। ফলে বুধবার এসব দেশে ঈদ উদযাপিত হবে। একই দিনে ঈদের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, পিরোজপুর, জামালপুর, বরগুনাসহ অনেক জেলার বিভিন্ন জায়গায়।