ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় আদর আজাদ ও পূজার লিপস্টিক আলোচনার কেন্দ্রে থাকলেও সিনেমাটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র- এমনই দাবি নায়কের।
সংবাদমাধ্যম অনুযায়ী, নিজের সব টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন, মায়ের টাকাও বিনিয়োগ করেছেন- অথচ সেই সিনেমা রাজনীতির শিকার হলো, এমনটি বলে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা আদর আজাদ।
এর কারণ হিসেবে আদর বলছেন অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ বানিয়েছেন। সেই ছবির গল্প লিপস্টিক সিনেমার অনুকরণে করা। তো আগেই যদি লিপস্টিক রিলিজ হয়ে যায় তাহলে দরদ সিনেমার ওপর প্রভাব পড়বে।
আদর বলেন, যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতোগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। আমার জোরে ছবিটা আমি বানিয়েছি। এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের সঙ্গে আরেকটা সিনেমার গল্পের মিল আছে।
অনন্য মামুনের উদ্দেশে বলেন, আপনি তো ভাই প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন। আপনার তো ওভারসিজ মার্কেট, এই মার্কেটে ডিস্টার্ব করার দরকার নেই। ১৩ টা ১৪ টা ছবি আসতেছে সবাই এখন মাসল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, টাকার পাওয়ার খাটাইতেছে।
কিন্তু আমি তো আমার সবকিছু উৎসর্গ করে এই ছবিটা করছি, তাহলে আমি কই যাবো? শুধু আমার টাকা না, আমার মায়ের টাকা পর্যন্ত এই ছবিতে লগ্নি করা আছে।