তরুণীকে চুমু খেলেন বিজেপি প্রার্থী, ভিডিও ভাইরাল!

নির্বাচনি প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। বলা হয়, এতে প্রার্থী সম্পর্কে ভোটারদের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়। তবে সম্প্রতি নির্বাচনি প্রচারণায় বের হয়ে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে বিপাকে পড়েছেন ভারতের উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ৮ এপ্রিল প্রচারে বের হয়ে নার্সিংয়ের এক ছাত্রীর গালে চুমু খান খগেন। এতেই বিপাকে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

এদিকে এই ভিডিওকে দাবার চাল বানিয়ে প্রচারে নামে তৃণমূল কংগ্রেস। এক্সে সেই ভিডিও প্রচার করে কংগ্রেস লিখেছে, ‘আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা– বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদির পরিবার। ভেবে দেখুন, এরা ক্ষমতায় এলে কী করবে?’

প্রচারে বেড়িয়ে মানুষকে জড়িয়ে ধরা কিংবা ছোট ছেলে মেয়েদের 'আদর করা' খগেন মুর্মুর দীর্ঘদিনের অভ্যাস ৷ ৮ এপ্রিলও উত্তর মালদার চাঁচলের বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারে যান এই বিজেপি প্রার্থী। সেখানেই তরুণীকে চুমু খেয়ে বিপাকে পড়েন তিনি।

তবে ওই তরুণীর বক্তব্য, বয়োজ্যেষ্ঠ হিসাবেই খগেন মুর্মু তাকে আদর করেছিলেন। এ নিয়ে এত শোরগোল পড়ার কোনো কারণ নেই।

ছবি: সংগৃহীতবিতর্ক শান্ত করতে ১০ এপ্রিল এক যুবককেও চুমু খান এই বিজেপি নেতা। যুবককে চুমু খাওয়ার সেই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।