রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ঝাউতলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১২ এপ্রিল) ১১ টা ৫০ এ আগুন লাগে। প্রায় ১ ঘণ্টা পর ১২টা ৪০ এ আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে শহিদুল ইসলাম ইত্তেফাক ডিজিটালকে এসব তথ্য জানান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।