বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাকেরগঞ্জে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) রাত ৯ টায় বাকেরগঞ্জ পৌরসভা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাস্তার পাশে রাখা ভেকুর সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভেকুকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা ভেকুর ভিতরে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হয়।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, সুরতহাল শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুইজনের পরিচয়ে জানা গেছে। একজন বাকেরগঞ্জের চরামদ্দি ইউপির সঠিখোলা গ্রামের বদরুল (৬০) ও অন্যজন বরিশাল সদরের মো. মনিরুজ্জামান (৬১)